গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, প্রতারণার মামলায় দুই বছরের সাজা হওয়ায় তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গুলশান থানার অফিসার ইনচার্জ দাউদ হোসেন সাংবাদিকদের জানান, ২০০৮ সালে দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় আদালত বিদিশাকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরোয়ানা জারির ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে রাজধানীর গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। অভিযোগে বলা হয়, বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করা হয়েছে।

চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজা দেওয়া হয়। ওই রায়ের পর পরোয়ানা জারি হলে গুলশান থানা পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে।

একাত্তর/এসি
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কেশম দ্বীপে অবস্থিত ইরানের একটি নতুন বিমান বিধ্বংসী সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র সফল বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট...
ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা চলতি ২০২৬ সালের শেষেই বন্ধ হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরাইল একটি সমৃদ্ধ দেশ এবং তাদের আর...
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চাওয়া হলেও, আবেদনের পরিমাণের চেয়ে এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর