সংঘাত বাড়লেও মক্কা-মদিনায় হামলা নয়: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

পবিত্র মক্কা ও মদিনা ইরানের কাছে ‘রেডলাইন’ উল্লেখ করে সেখানে কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডা. জলিল রহিমি জাহানাবাদী। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে তেহরানের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত রুট অনুসরণের পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানি রাষ্ট্রদূত এসব কথা জানান।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এই নৌপথ ঘিরে সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার ধাক্কা এসে পড়ছে বাংলাদেশেও। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, যুদ্ধের এই পরিস্থিতিতে এককভাবে কোনো দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব নয়। তবে বাংলাদেশের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর সাময়িক সঙ্কট ইরান অনুধাবন করতে পারছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে তিনি বলেন, সমঝোতার নামে কোনো ধরনের আত্মসমর্পণ মেনে নেবে না ইরান। সংঘাতের তৃতীয় দফায় পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ইরানও সমানভাবে তার জবাব দেবে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল পরাজিত হলেও দেশটির ইরাননীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন তিনি।

আরব দেশগুলোতে পশ্চিমা উপস্থিতির সমালোচনা করে জলিল রহিমি বলেন, ওই অঞ্চলের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি না থাকলে ইরান কখনোই সেখানে হামলা করত না। তবে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পুনর্ব্যক্ত করে তিনি বলেন, মক্কা ও মদিনা ইরানের কাছে রেডলাইন।

অঞ্চলটির সার্বিক সুরক্ষায় পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া ইরানসহ সংশ্লিষ্টদের নিয়ে ‘মক্কা চুক্তি’ করার আহবান জানান এই কূটনীতিক। তার মতে, মক্কা চুক্তিতে ইরান ও মিশর যোগ দিলে ইসরাইল ‘আর্কাইভে’ চলে যাবে।

রাষ্ট্রদূত আরও জানান, হুতি, ইসলামিক জিহাদ, হামাস ও হিজবুল্লাহসহ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরান রাজনৈতিক ও আধ্যাত্মিকভাবে সমর্থন করে। পাশাপাশি রোহিঙ্গা মুসলমানরা যদি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে, তবে ইরান তাদেরও সমর্থন দেবে বলে উল্লেখ করেন তিনি।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে।
ইরানে মার্কিন-ইসরাইলি হামলা ও মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গেলো ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...
ইরানে মার্কিন-ইসরাইল হামলা এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় গতকাল ঢাকা থেকে বাতিল হওয়া বিমানের ফ্লাইটগুলোর অধিকাংশই চালু হয়েছে।
দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি তো নেই-ই, বরং হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত ও মুমূর্ষু রোগীর ভিড়। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নাটকীয় জয়ে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ, রুপা ও মূল্যবান ধাতুর দাম। একই সাথে দুর্বল হয়ে পড়েছে মার্কিন ডলার। মূলত, ডেমোক্র্যাটরা কংগ্রেসের...
আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা একদিকে যেমন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে, তেমনি জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতেও অপরিহার্য ভূমিকা পালন করে। বর্তমান বৈশ্বিক...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবিকে সানন্দে স্বাগত জানিয়েছে ইরান সরকার। তেহরান দাবি করেছে, মার্কিন জনগণ এই রায়ের মাধ্যমে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর