নেত্রকোনায় আলাদা অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য-মাদকসহ আটক এক

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

নেত্রকোনার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আলাদা অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, জিরা, প্রসাধনী, গরু, মদ ও কয়লাসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৫৫ হাজার ৫৭০ টাকা। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে বুধবার (৪ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয়।

এদিকে আলাদা আরেকটি অভিযানে নেত্রকোনায় প্রায় ২০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ আল-আমিন (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৪ নভেম্বর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার সীমান্তবর্তী বিভিন্ন বিওপির টহল দল ১০টি আলাদা অভিযান পরিচালনা করে। এর মধ্যে বরুয়াকোনা, খারনই, চারুয়াপাড়া, লেংগুড়া, মোহনপুর, বিজয়পুর, মহেষখোলা ও পাঁচগাঁও বিওপির আওতাধীন এলাকাগুলোতে অভিযান চালানো হয়।

এসব অভিযানে ৪৮ কেজি ভারতীয় জিরা, দুই হাজার ৪৫৫ পিস বিভিন্ন ধরনের প্রসাধনী, ১৪১টি ভারতীয় কম্বল, আটটি ভারতীয় গরু, ৩৩ বোতল ভারতীয় মদ, দুই হাজার ২০০ কেজি ভারতীয় কয়লা, একটি মোটরসাইকেল এবং ৩১৫ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়। জব্দ করা গরুগুলো নেত্রকোনা কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলামে তোলার প্রক্রিয়া চলছে। এছাড়া অন্য চোরাই পণ্য কাস্টমস অফিস এবং মদ ও মোটরসাইকেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, বুধবার সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৪৯২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আল-আমিন নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরে পশ্চিম তালদিঘী গ্রামের একটি চায়ের দোকানের পাশ থেকে আল-আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি প্লাস্টিকের ব্যাগে থাকা ৪৯২ বোতল ভারতীয় ‘FAIRDYL NEW’ সিরাপ জব্দ করা হয়, যার অবৈধ বাজারমূল্য ২০ লাখ ৭৮ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা এসিই মিনি পিকআপ, দুটি চাবি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক আল-আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে ময়মনসিংহের তারাকান্দা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

একাত্তর/এসি
নেত্রকোনার কলমাকান্দায় চাঞ্চল্যকর শিশু জান্নাতুল হত্যা মামলার বাদি ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এই হুমকি দিচ্ছেন...
নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার জন্য নেওয়া সুরক্ষা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের...
ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
হাইকোর্টে আবারও জামিন জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে। একই মামলায় তথ্য গোপন করে একাধিক জামিন আবেদন করার সত্যতা পাওয়ার পর তিন আইনজীবীকে ১৫ দিনের জন্য সব ধরনের মামলা পরিচালনা থেকে বিরত থাকার...
২০২৬ সালে নিট আমানতে পাঁচ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। এই সাফল্যের ফলে চলতি বছরে ব্যাংকটির আমানত প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা...
মার্কিন রাজনীতিতে এক যুগান্তকারী ও ঐতিহাসিক অধ্যায় রচনা করেছেন ৪২ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা ড. আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিনেট নির্বাচনে জয়লাভ করে তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর