সরিষা গাছ কেটে দিচ্ছে নিশাচর কাটুই পোকা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৬:৩৯ পিএম

টাঙ্গাইলের কাটুই পোকার আক্রমণে সরিষা চাষে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা তারা জানান, এই পোকা রাতের বেলায় গাছের শেকড় কেটে দেয়ায় গাছ মরে যাচ্ছে কীটনাশক দিয়েও কোন সুবিধা করতে পারছেন না কৃষকরা

ঋতুচক্রে এখন শীতকাল, টাঙ্গাইল জেলার বিস্তৃর্ণ অঞ্চলজুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। ইতোমধ্যে দিগন্তজুড়ে হলুদ ফুলে স্বপ্ন বুনতে শুরু করেছে কৃষক।

টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে সরিষার আবাদ বেশি হলেও হাসি নেই কৃষকের মুখে কারণ, পোকার আক্রমণ।

কাটুই পোকার আক্রমণে দিশেহারা কৃষকরা দিনের বেলায় মাটির ভেতরে লুকিয়ে থাকলেও নিশাচর পোকা রাতে আক্রমন করছে সরিষার ক্ষেতে কেটে দিচ্ছে গাছের শেকড়

কাটুই পোকা ছোট আকারের মথহালকা বাদামি রংয়ের দুই জোড়া পাখা আছে। এটি রাতের বেলায় চলাচল করে।

আরও পড়ুন: অনিশ্চয়তার পরও নতুন বছরের প্রথম দিনেই বই উৎসব

ভেতরের পাখাতে ধুসর শিরা সবা জালিকা দেখা যায়। কীড়ার রং বেগুনি থেকে বাদামি বেগুনি। এই পোকা রাতে চারা গাছের গোড়া কেটে ফেলে।

কীড়া অবস্থায় এই পোকা দিনের বেলা মাটির ফাটলে বা গর্তে লুকিয়ে থাকে। রাতের বেলা বের হয়ে চারা গাছের গোড়ায় মাটি বরাবর কেটে দেয়। যা খায় তার চেয়ে বেশি কেটে নষ্ট করে।

এদের কারণে টাঙ্গাইল সদর, বাসাইল, নাগরপুর উপজেলা এলাকার বিস্তীর্ণ জমির সরিষা ক্ষেত ফাঁকা পড়ে আছে একাধিকবার বীজ রোপণ করেও ফসল ফলাতে পারছেন না কৃষকরা

যদিও কৃষি বিভাগ বলছে, কাটুই পোকার আক্রমণ থেকে বাঁচতে কৃষকদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ

জেলার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৪৫ হাজার ৭শ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও সরিষার চাষ হয়েছে ৫০ হাজার ৪শ ৮৮ হেক্টর জমিতে


একাত্তর/টিএ

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর