দুই দপ্তরের ভুলে ভেঙ্গে ফেলা হলো সরকারি বিদ্যালয়

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০২:০৪ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রকৌশল অফিসের ভুলে ভেঙ্গে ফেলা হয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। 

আর এ কারণে এক বছর ধরে দুর্ভোগ নিয়ে ক্লাস করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুলের এমন দশায় নতুন শিক্ষার্থীও ভর্তি হতে আসছে না। 

নতুন ভবন নির্মাণ করা হবে এই আদেশ পেয়ে গত বছর ভেঙে ফেলা হয় আগৈলঝাড়ার পূর্ব সুজনকাঠি প্রাথমিক বিদ্যালয়ের দুই কক্ষ বিশিষ্ট পুরোনো ভবনটি। 

কিন্তু ভাঙার পর জানা যায়, যে দরপত্র পাস হয়েছে সেটি এই বিদ্যালয়ের জন্য নয়, এলাকারই আরেকটি বিদ্যালয়ের। 

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিরাট চন্দ্র ভদ্র জানান, নতুন ভবন নির্মাণে এক বছর আগে দরপত্র আহবান করেছিলে এলজিইডি বিভাগ। 

কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রকৌশল অফিসের সমন্বয়হীনতার কারণে ভুলের সৃষ্টি হয়। যার খেসারত দিতে হয়েছে তার বিদ্যালয়কে। 

এমন একটি সিদ্ধান্তে বিপাকে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গাদাগাদি করে চলছে ক্লাস। নতুন বছরে কোন শিক্ষার্থী ভর্তি হতে আগ্রহী হচ্ছেন না জানিয়েছেন তারা।

আরও পড়ুন: উদ্ভাবন: যে গাড়ি শত কিলোমিটার চলতে খরচ ১৫ টাকা

এই বিষয়ে জানাতে চাইলে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা প্রকৌশল বিভাগ থেকে। একে অপরকেই দোষারোপে ব্যস্ত কর্মকর্তারা। 

পূর্ব সুজনকাঠি গ্রামের শিশুদের জন্য ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। সেখানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। বর্তমানে সেখানে শিক্ষার্থী সংখ্যা ১৩৫ জন।


বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর