উদ্ভাবন: যে গাড়ি শত কিলোমিটার চলতে খরচ ১৫ টাকা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০:০৭ এএম

নিম্ন ও মধ্যবিত্তের স্বপ্ন পূরণের উপযোগী করে চার চাকার জিপগাড়ি বানিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হাপানিয়া গ্রামের বাসিন্দা দুই ভাই এনামুল হক বুলবুল ও ইমরানুল হক। কাঠের তৈরি চার চাকার জিপ গাড়িটি পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী। সৌর বিদ্যুৎ প্যানেল দিনের বেলায় বিনা খরচে ইচ্ছেমত গাড়িটি চালানো যাবে। আর শত কিলোমিটার পথ যেতে জ্বালানী খরচ পড়বে মাত্র ১২ থেকে ১৫ টাকা। 

গাড়িটির কারিগর দুই ভাই জানান, মাত্র তিন মাসে কাঠের তৈরি চার চাকার জিপ সদৃশ গাড়িটি বানিয়েছেন। চার আসনের এ গাড়িটির ইঞ্জিন হিসাবে ব্যবহৃত হয়েছে ৪৮ ভোল্টের ডিসি মটর। গাড়িতে জ্বালানী হিসাবে ব্যবহার করা যায় পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ। এ ছাড়া ব্যাটারিতেও চালানো যায়। গাড়িটি প্রতিঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ছুটতে পারে।

image


ছাদে সংযুক্ত ৬০ ভোল্ট বা ৫০০ ওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্যানেল দিনের বেলায় বিনা খরচে ইচ্ছেমত গাড়ি চালানো যাবে। এ ছাড়া ৪৮ ভোল্ট বা ১৫০০ এমপিআর ক্ষমতার ব্যাটারি স্থাপন করে একবার সম্পূর্ণ চার্জে গাড়িটি চলতে পারবে টানা একশ কিলোমিটার পর্যন্ত। এতে খরচ পড়বে মাত্র বারো থেকে পনেরো টাকার মতো। 

উদ্ভাবকরা জানান, গাড়িটি তৈরি করতে তাদের ব্যয় হয়েছে দেড় লাখ। ইতিমধ্যে তারা এলাকার রাস্তায় গাড়িটি চালাতেও শুরু করেছেন। 

গাড়িটি বাণিজ্যিকভাবে উৎপাদনের মাধ্যমে বাজারজাতে সরকারের সহায়তা কামনা উদ্যোক্তারা। 

image


এদিকে নতুন ধরণের এই গাড়িটি সড়কে চলতে দেখে ও এর গুণাগুণ শুনে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও। তারা মনে করছেন, যদি প্রয়োজনীয় সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেয়ে গাড়িটি বাজারজাত করা যায় তবে সাধারণ মানুষের প্রয়োজন মিটবে এবং এর উদ্ভাবকরা আর্থিকভাবে লাভবান হবেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

গড়িটি বাজারজাতকরণে সরকারের সহযোগিতা কামনা করেছেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। 


একাত্তর/এসি

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর