প্রদীপ-লিয়াকতের সাজার পরোয়ানা কারাগারে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫১ পিএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর সাজার পরোয়ায়ানার কপি কারাগারে পৌঁছেছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে জেল কর্তৃপক্ষের কাছে বিশেষ ব্যবস্থায় আদালত এই পরোয়ানা কপি কারাগারে পৌঁছায়।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার নেছার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের থেকে শুক্রবার দুপুরের দিকে প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর রায় ও পরোয়ানা কপি তারা হাতে পেয়েছেন।

তিনি আরও বলেন, ৩১ জানুয়ারি রায় ঘোষনার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী অন্যান্য পদক্ষেপও গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামিপক্ষের আইনজীবীদের হাতে রায়ের সার্টিফাইড কপি এখনো পৌঁছায়নি।

আরও পড়ুন: আত্মগোপনকে গুম বলে চালিয়ে দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রদীপ কুমার দাশের আইনজীবী মহিউদ্দিন বলেন, সার্টিফাইড কপি হাতে পেলে তারা কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন। রোববার রায়ের সার্টিফাইড কপি পাবেন বলেও আশা করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সার্টিফাইড কপি পেলে রায়ে তাদের আপত্তিকর অংশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন কিনা ভেবে দেখা হবে।

আদালত সূত্রে জানা যায়, আইন অনুযায়ী সিনহা হত্যাকাণ্ডের রায়ের এক সপ্তাহের মধ্যে লাল কাপড়ে মোড়ানো মামলার মূল নথি উচ্চ আদালতে পাঠানো হবে। রবি ও সোমবারের মধ্যে উচ্চ আদালতে এই রায়ের আদেশের কপি উচ্চ আদালতের কাছে পৌঁছাবে।


একাত্তর/টিএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর