পাবনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ১৮ জুন ২০২২, ০৪:২৮ পিএম

পাবনার আটঘরিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও আরও দুই জন আহত হয়েছেন। 

শনিবার (১৮ জুন) টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার উত্তরচক নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শান্ত (২৪) উপজেলার একদন্ত ইউনিয়নের রতন আলীর ছেলে।

পুলিশ জানায়, দুপুর ১২ টার দিকে আটঘরিয়ার উত্তরচক নামক স্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা চাটমোহরগামী একটি যাত্রীবাহী বাস ও অপরদিক থেকে এক মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়। এসময় আহত হন আরও দুই জন। তাদেরকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। আইনি প্রক্রিয়া চলছে। 


একাত্তর/জো 

পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর তা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙেছেন এক শিক্ষক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ ও বুড়িগঙ্গার বুকজুড়ে বসেছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের জমকালো আসর। নদীর জলে তালে তালে বৈঠা পড়ার ছলাৎ ছলাৎ শব্দ, আর...
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর