ফেসবুকে অস্ত্র প্রদর্শন করে মুছে দিলেন এনসিপি নেতা

তদন্তে নেমেছে পুলিশ

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

পাবনার সাঁথিয়া পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মুজাহিদ ফকিরের ব্যক্তিগত ফেসবুক আইডি’র স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। জনমনে চরম উদ্বেগ তৈরি হওয়ায় ঘটনাটির সত্যতা যাচাইয়ে তদন্তে নেমেছে পুলিশ।

বৃহস্পতিবারদুপুরে ভিডিওটি ফেসবুক স্টোরিতে প্রকাশের প্রায় এক ঘণ্টা পর নিজের আইডি থেকে সরিয়ে নেন মুজাহিদ ফকির। তবে ততক্ষণে ভিডিওটি অনেক ব্যবহারকারী ডাউনলোড ও স্ক্রিনশট নিয়ে রাখায় পরবর্তীতে তা বিভিন্ন ফেসবুক পেজ ও আইডিতে ভাইরাল হয়ে যায়। ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, মেঝেতে একটি আগ্নেয়াস্ত্র রাখার পর একজন সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করে প্রদর্শন করছেন। তবে কৌশলগত কারণে ভিডিওতে কারও মুখমণ্ডল কিংবা শরীর দেখা যায়নি।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং এলাকাভিত্তিক বিশৃঙ্খলা এড়াতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, সামাজিক মাধ্যমে এভাবে অস্ত্র প্রদর্শনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। দায়িত্বশীল পদে থেকে এমন আচরণ গ্রহণযোগ্য নয়; প্রশাসনের উচিত অবিলম্বে এতে হস্তক্ষেপ করা।

ঘটনার পর থেকে অভিযুক্ত এনসিপি নেতা মুজাহিদ ফকিরের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. বকুল জানান, তিনি বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছেন এবং বিস্তারিত খোঁজখবর নিয়ে পরবর্তীতে পদক্ষেপ জানাবেন।

এদিকে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে পুলিশ প্রশাসন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এর আগেও মুজাহিদ ফকির ফেসবুকে অস্ত্র সদৃশ ছবি প্রকাশ করেছিলেন, যা তৎকালীন তদন্তে খেলনা পিস্তল হিসেবে প্রমাণিত হয়েছিল।

তবে এবার প্রকাশিত ভিডিওতে থাকা অস্ত্রটি আসল নাকি নকল, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রটি আসল হলে এর কোনো বৈধতা আছে কি না কিংবা জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে রাজনৈতিক পদ ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/এআরএস
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এক মারাত্মক সাইবার ঝুঁকির থাবায় এবার কাঁপছে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক! পিএইচপি প্রোগ্রামিং ভাষার আন্তর্জাতিক নিরাপত্তা ত্রুটিকে কেন্দ্র করে সম্ভাব্য...
প্রথম দুই দিনে বৃষ্টির ঘ্যানঘ্যানে বাগড়ায় খেলা হয়েছিল মাত্র ৪৩ ওভার! প্রতিকূল আবহাওয়া আর ভেজা মাঠ দেখে মনে হচ্ছিল, পোর্ট এলিজাবেথ টেস্ট বুঝি ড্রয়ের খাতাতেই নাম লেখাতে যাচ্ছে। কিন্তু ক্রিকেটের বাইশ...
মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে বহুল বিতর্কিত সেলফি পরিবহনের বাস চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা...
ফ্রান্সে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নজিরবিহীন দাঙ্গা, ভাঙচুর ও লুটপাটের জন্য ‘রাষ্ট্রদ্রোহী’ উগ্র-বামপন্থী গোষ্ঠী ও দুষ্কৃতীদের দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সাথে আগামী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর