পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৯:১০ পিএম

নীলফামারীতে পুকুরে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ জুলাই) দুপুর একটার দিকে সদর থানার চাপড়াসরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা বাঁশবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত কিশোররা ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (১৩) এবং মো. আজিজুল ইসলামের ছেলে শাওন ইসলাম (১১)। তারা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয়দের বরাত দিয়ে নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন জানান, দুপুরে বৃষ্টি শুরুর পর মিজানুর ও শাওন তাদের বাড়ির অদূরে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারনে চাচা শাওনকে (১১) পুকুরের পানিতে ডুবে যেতে দেখে ভাতিজা মিজানুর (১৩) তাকে উদ্ধারে এগিয়ে গেলে দু’জনেই পুকুরে ডুবে যায়। তাদের দু’জনকে পুকুরে ডুবে যেতে দেখে গ্রামের তিন বছর বয়সী এক শিশু তাদের বাড়িতে খবর দেয়। 

খবর পেয়ে এলাকাবাসী শিশু দু’টিকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আব্দুর রহিম জানান, শিশু দু’টিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

নীলফামারী সদর থানার পরিদর্শক মো. আব্দুর রউপ জানান, আইনী প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো 

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর