দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৬ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হলো- মুসলিম পাড়া এলাকার মো. কামাল হোসেনের আড়াই বছর বয়সী ছেলে ফারহান হোসেন ও একই এলাকার মোহাম্মদ নুর আলমের দুই বছর বয়সী মেয়ে নুসরাত আক্তার। 

এ বিষয়ে কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জানান, কবাখালী ইউপি'র ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় পানিতে পড়ে দুই শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি। 

আরও পড়ুন: তিন বছরের শিশুকে বলাৎকারের দায়ে একজনের যাবজ্জীবন

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রমেশ চাকমা জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌছনোর আগেই তাদের মৃত্যু হয়। 

একাত্তর/এসজে 

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর