পাবনায় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৪০ পিএম

পাবনার একই দিনে এবং একই স্থানে আওয়ামী লীগ-বিএনপির আলাদা সমাবেশ ঘোষণা করায় সমাবেশ স্থল এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জেলার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া মোড় এলাকায় দল দুটির পক্ষ থেকে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। 

পরে উপজেলা প্রশাসন এদিন সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে।  

আটঘরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু জানান, বিভিন্ন ইস্যুতে উপজেলা বিএনপি উপজেলার মাজপাড়া ইউনিয়নের নাদুরিয়া মোড় এলাকায় বিকেল চারটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতি গ্রহণ করেছে।

অপরদিকে, একই দিন ও একই স্থানে বিকেল তিনটায় মিছিল ও সমাবেশের আহবান করেছে উপজেলা আওয়ামী লীগ। তাই ওই এলাকায় মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

ইউএনও জানান, এই সময়ের মধ্যে ১৪৪ ধারা জারি করা এলাকায় পাঁচজন বা তার বেশি ব্যক্তি সমবেত হওয়া বা বেআইনিভাবে জনতা সংঘবদ্ধ হওয়া, সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, মিটিং, মাইকিং, সকল প্রকার লাঠিসোটা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ওই এলাকায় সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। যদি কেউ ১৪৪ ধারা ভঙ্গ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর তা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙেছেন এক শিক্ষক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ ও বুড়িগঙ্গার বুকজুড়ে বসেছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের জমকালো আসর। নদীর জলে তালে তালে বৈঠা পড়ার ছলাৎ ছলাৎ শব্দ, আর...
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর