টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত চার

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০২:৫১ পিএম

টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন সাত জন।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব পার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের প‌রিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বাস ও উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফ‌টি ম্যানেজার মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা একতা পরিবহনের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এ সময় বাস‌টি নিয়ন্ত্রণ হারি‌য়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর উঠে প‌ড়ে। এতে ঘটনাস্থ‌লেই চারজ‌ন নিহত হয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।


একাত্তর/এআর


টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর