চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে মা-ছেলে আহত, আটক এক

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৯:৩১ এএম

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়ীতে বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। এ ছাড়াও ঘরের জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উদয়ন মোড়-জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তবজুল হকের স্ত্রী ফাহমিনা বেগম ও তাঁর ছেলে শহিদুল ইসলাম শহিদ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শহিদের ভাই আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আহত শহিদুল ইসলামের সৎ মা আজেমা বেগম জানান, রাতে ফাহমিনা ও তাঁর ছেলে শহিদুল ইসলাম ঘরে অবস্থান করছিল। এসময় ঘরের মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। 

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে ঘরের মধ্যে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান তারা। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে আহত মা ও ছেলে জানান। 

এদিকে, খবর পেয়ে পুলিশ রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান জানান, ধারণা করা হচ্ছে শক্তিশালী কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক রকমের কেমিক্যাল জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে


মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর