আপত্তিকর ছবি তুলে চাঁদা দাবি, গ্রেপ্তার পাঁচ

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৭:০২ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে ডেকে নিয়ে আপত্তিকর ছবি তুলে চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

একই সাথে ব্ল্যাকমেইলের শিকার ব্যক্তির একটি মোটরসাইকেল উদ্ধার করে ব্ল্যাকমেইলের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়।  

বুধবার (২ নভেম্বর) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার বাসিন্দা মো. মহসিন টিটু, জোবেদা, নারগিছ আক্তার, ইসমত আরা ও জহির।  

পুলিশ জানায়, মঙ্গলবার  বিকেল ৩টার দিকে ভুক্তভোগী আব্দুল খালেক বেচু মাইজদীর উদ্দেশ্যে রওনা দেন। পথে দত্ত বাড়ীর মোড়ের একটি চায়ের দোকানে চা খেতে বসলে তার পূর্ব পরিচিত মো. মহসিন টিটু তাকে তার বাড়ীতে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানান। 

বেচু সরল বিশ্বাসে টিটুর সাথে তার বাড়িতে যান। বাড়িতে গিয়ে তিনি একটি কক্ষের ভেতরে প্রবেশের সাথে সাথে টিটু বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। 

এসময় এক নারী ও ৫-৬ জন পুরুষ কক্ষে প্রবেশ করে বেচুর জামাকাপড় খুলে ফেলেন। পরে জোরপূর্বক ওই নারীর সাথে বেচুর আপত্তিকর ছবি তুলে তারা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন ও তার মোটরসাইকেলটি রেখে দেন। 

আরও পড়ুন: নরসিংদীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ব্ল্যাকমেইল চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।   

প্রসঙ্গত, নোয়াখালী সদর ও পৌরসভা এলাকাতে একটি চক্র দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিদের টার্গেট করে কৌশলে বাসায় নিয়ে পরে আপত্তিকর ছবিও ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে আসছে। ইতোমধ্যে পুলিশ বেশ কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে এসব চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করেছে।          


একাত্তর/এসজে

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর