রাজাকারের তালিকা আগামী বছরের মার্চে: মুক্তিযুদ্ধমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৭ পিএম

সারাদেশে রাজাকারের তালিকা আগামী বছর মার্চ মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 

এসময় মন্ত্রী জানান, নীতিমালা তৈরি হয়েছে, কাজও চলছে। কিন্তু ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব হবে না। তবে মার্চে তালিকা প্রকাশ করা সম্ভব হবে। 

বিএনপির চলমান পদযাত্রা নিয়ে মোজাম্মেল হক বলেন, পদযাত্রায় সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই।

দুপুরে মন্ত্রী বাগমারায় পৌঁছে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। কমপ্লেক্সের উদ্বোধন শেষে তিনি বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। 

আরও পড়ুন: মাংসের বাজার অস্থির, এমন আগে দেখেনি দেশ

এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানও উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২১৭ জন রোগীর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও তিনজনের...
রাজধানীর গুলশান থানায় দায়ের করা অর্থপাচার (মানিলন্ডারিং) প্রতিরোধ আইনের এক মামলায় দেশের শীর্ষস্থানীয় অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ডায়মন্ড ওয়ার্ল্ড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার...
শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আরাধনার অন্তিম তিথি ‘মহানবমী’ উদযাপিত হলো পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য, উলুধ্বনি আর আনন্দ-বেদনার মিশ্র আমেজে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ঢাকার প্রধান প্রধান...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির আনা ‘জুলাই বিপ্লবকে ধারণ না করার’ অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর