রহনপুর রেলবন্দর ঘুরে গেলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

আপডেট : ০৩ মে ২০২৩, ০৫:২২ পিএম

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দর ও শিবরামপুর জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন। 

বুধবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় রাজশাহী থেকে সড়ক পথে রওনা হয়ে রহনপুর রেল শুল্ক স্টেশনে এসে পৌঁছান তিনি। এসময় তাকে স্বাগত জানান চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর-ভোলাহাট) আসনের জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।

রহনপুর রেলওয়ে এলসি স্টেশনে বন্দর সুবিধা চালু ও শিবরামপুরে প্রস্তাবিত স্থলবন্দর স্থাপনে সম্ভব্যতা যাচাইয়ের জন্য তার এ সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আ: ওয়াহেদ, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেলসহ অন্যরা। স্থানীয় নেতৃবৃন্দ রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে রাজশাহী-মালদহ রুটে একটি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি জানান। 

পরে মনোজ কুমার সড়ক পথে বাংলাদেশের রহনপুর–ভারতের সিঙ্গাবাদ রেলরুটের জিরোপয়েন্ট শিবরামপুর পরিদর্শনে যান। সেখানে বাঙাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

image


রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, বৃট্রিশ সময়ে চালু হওয়া রহনপুর সিঙ্গাবাদ রেলরুটটি সম্ভাবণাময় একটি রুট। এ রুট দিয়ে ভারত-নেপাল ও ভুটানের সাথে অল্প সময়ে কম খরচে সহজেই পণ্য আনা-নেয়া সম্ভব। এর আগেও সরকারি উদ্যোগে নেপালে সার রপ্তানিসহ তিন দেশের সাথে ব্যবসা বানিজ্য হয়েছে। কিন্তু অদৃশ্য কালো হাতের থাবায় এ রুটটি চালু হচ্ছেনা। ঘোষণা করা হচ্ছেনা এটিকে র্পূণাঙ্গ রেল বন্দর হিসেবে। তাই স্থানীয়দের আন্দোলন এবং স্থানীয় সাংসদের আন্তরিকায় ভারতীয় সহকারী হাইকমিশনারকে সরজমিনে পরিদর্শন করানো হয়েছে। আশা করা যায় তাদের দাবি দ্রুত বাস্তবায়ন হবে।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সামরিক সহায়তা বাড়াতে চায় জাপান

স্থানীয় সংসদ সদস্য মুহা: জিয়াউর রহমান জানান, ভারতীয় সহকারী কমিশনার সম্ভাবনাময় এ রুটটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি স্থানীয়ভাবে এ রুটটি দিয়ে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেনটি পুরোদমে চালুর দাবি জানানো হয়েছে। আর এ দাবিগুলো পূরণ হলেই রহনপুর শুল্ক স্টেশনটি পূর্ণাঙ্গ রেল বন্দরে রুপান্তরিত হবে।


একাত্তর/আরবিএস 

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর