বাংলাদেশের সঙ্গে সামরিক সহায়তা বাড়াতে চায় জাপান

আপডেট : ০৩ মে ২০২৩, ০৫:৩৫ পিএম

বাংলাদেশের সঙ্গে সামরিক সহায়তা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। ইন্দো প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে এই সহায়তা বাড়াতে বাংলাদেশের সঙ্গে সহায়তা চুক্তিও করেছে দেশটি।

বুধবার (৩ মে) ঢাকায় অবস্থিত জাপানের দূতাবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক কথা জানান রাষ্ট্রদূত ইত্তয়ামা কিমিনোরি।

তিনি বলেন, বাংলাদেশ জাপান থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য আলোচনা করছে। তবে কী কী কেনা হবে তা এখনও নির্ধারিত হয়নি। 

ইত্তয়ামা বলেন, চীনা জোট বিআরআই নিয়ে জাপান গভীরভাবে অবগত নয়। তবে বাংলাদেশ কোনো জোট বা গ্রুপে অন্তর্ভুক্ত হবে তা নিয়ে জাপান কোনো মন্তব্য করবেনা। বাংলাদেশ ইন্দো প্যাসিফিক নিয়ে যে রূপরেখা দিয়েছে তার বেশির ভাগ জায়গাতে জাপান একমত।

আরও পড়ুন: স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রদূত বলেন, বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের সামরিক সহায়তা রয়েছে। বাংলাদেশের সঙ্গে জাপানের যে সামরিক সহায়তা চুক্তি হয়েছে তার আলোকে আলোচনা চলছে। আমার বাংলাদেশের সাথে সামরিক সহায়তা বৃদ্ধির ব্যাপারে আগ্রহী।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর