ঘুষ-দুর্নীতির অভিযোগ

নাটোরের জেলা ও দায়রা জজকে বিদায় সংবর্ধনা দিচ্ছে না আইনজীবী সমিতি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৩১ এএম

নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীনকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিশেষ জজ হিসেবে বদলী করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী মোর্শেদ আল মামুন ভুঁইয়ার স্বাক্ষরিত তারিখের এক প্রজ্ঞাপনে নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীনসহ জেলা ও দায়রা জজ পদ মর্যাদার আরো ৯ বিচারককে বদলী করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে প্রকাশিত হয়।

জানা যায় নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দিনের বদলীর বিষয়ে নাটোর জজ কোর্টের  আইনজীবীরা বলছেন দুর্নীতির অভিযোগ তাকে বদলী করা হয়েছে।

নাটোর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এবং নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মালেক শেখ বলেন, জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীনের বিরুদ্ধে অনিয়মের অনেক অভিযোগ আছে। সেকারণে তাকে জেলা আইনজীবি সমিতি থেকে কোন বিদায় সংবর্ধনা দেয়া হবে না। যদিও আইনজীবি সমিতির রেজুলেশন এবং রীতি (কাস্টম) আছে জেলা ও দায়রা জজ পদ মর্যাদার বিচারকদের বিদায় সংবর্ধনা দেয়ার কিন্তু মোঃ শরীফ উদ্দিনকে দেয়া হবে না। যদি কোন জজ দুর্নীতির সাথে জড়িত থাকেন তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়না।

নাটোর জজ কোর্টের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতিয়তাবাদি আইনজীবি ফোরামের সদস্য এডভোকেট শরিফুল হক মুক্তা বলেন, জেলা ও দায়রা জজ নাটোরের বিচার বিভাগকে শেষ করে ফেলেছে। তিনি একজন ঘুষখোর বিচারক। তার বদলীতে নাটোরের লোক বাঁচবে। সাধারন মানুষ তার কাছে কোন বিচার পায়নি। এইসব বিচারক ঘুষ খায় কিন্তু তাদের দেখার কেউ নাই। 

নাটোর জজকোর্টের আইনজীবী এডভোকেট মোঃ রবিউল ইসলাম বলেন, নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন নাটোরে দায়িত্ব নেয়ার মাস খানেক পর থেকে নাটোর জজ কোর্টকে দুর্নীতির ভাগার বানিয়ে ফেলেছেন। তিনি বিচারের নামে নাটোরে অবিচার শুরু করেছেন। উনি টাকার বিনিময়ে বিচার বিক্রি করেছেন। ফলে নাটোরের বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তার বদলীতে আমরা শুধু খুশিই নয়। আমরা তার দুর্নীতির বিচার দাবি করে সুপ্রীম কোর্ট, আইন মন্ত্রনালয় এবং দুদকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছিলাম। সেকারণেই হয়তো তাকে কোন জেলার দায়িত্ব দেয়া হয়নি। এ সংক্রান্ত অভিযোগের একটা কপি এই প্রতিবেদকের হাতে এসেছে।

 

এআর
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর