টিকা নিলেন ১০৫ বছর বয়সী আমেনা খাতুন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ০৭:৩৪ পিএম

সারাদেশের মতো নেত্রকোণার দুর্গাপুরেও চলছে গণটিকাদান কার্যক্রম। সকাল থেকে উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে শুরু হয়েছে এ কার্যক্রম। দুপুরে সদর ইউনিয়নের আগার অনির্বাণ শিক্ষা নিকেতন কেন্দ্রে টিকা নিয়েছেন ১০৫ বছর বয়সী আমেনা খাতুন।  

শনিবার (৭ আগস্ট) দুপুরে সদর ইউনিয়নের আগার অনির্বাণ শিক্ষা নিকেতন কেন্দ্রে ছেলের হাত ধরে টিকা নিতে আসেন চরলেংগুড়া গ্রামের আমেনা খাতুন। টিকা নেওয়ার পর স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে যান তিনি। 

টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসারসহ টাস্কফোর্স সদস্যরা। কেন্দ্রে আশা বৃদ্ধ অসুস্থ নারীদের প্রতিটি কেন্দ্রে নিয়ে বিশেষ ব্যবস্থা করে দেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান জানান, কেন্দ্রে আশা বৃদ্ধ অসুস্থ নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আদিবাসী নারী-পুরুষরাও টিকা গ্রহণ করছেন। বিধিনিষেধ মেনে স্বাভাবিক নিয়মেই চলছে গণটিকা কার্যক্রম।  

আরও পড়ুন: ফিলিস্তিনে ফের ইসরাইলি বিমান হামলা

এ ইউনিয়নের পাহাড় ঘেষা গ্রামগুলোর আদিবাসীদের মাঝেও টিকা গ্রহণে উৎসাহ লক্ষ্য করা গেছে। ডাহাপাড়া গ্রামের ৯০ বছর বয়সী আদিবাসী নারী মিহিন মারাকসহ আদিবাসী নারী-পুরুষদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।

উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ও কুল্লাগড়া ইউনিয়নে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বৈরী আবহাওয়া ও কাঁদাজল উপেক্ষা করে টিকা নিতে আসেন অনেকে। 


একাত্তর/আরবিএস  

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া আনতে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষায় ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ শিক্ষা নামে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন শিক্ষাবর্ষে...
দেশের উচ্চশিক্ষায় বিদ্যমান ভৌগোলিক বৈষম্য দূর করে পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলসহ সব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বুধবার...
খাগড়াছড়ি সদর উপজেলার দুটি ইউনিয়নের মধ্যবর্তী চেঙ্গী নদীর বিজিতলা ঘাটে চরম দুর্ভোগ লাঘবে নিজেদের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করেছেন এলাকাবাসী। স্বেচ্ছাশ্রমে নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই কন্যাসন্তানের ঠাঁই হয়েছে রাজশাহীর বোয়ালিয়ার ‘ছোটমণি নিবাসে’।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে এই আকস্মিক বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা...
পোশাক খাতের নতুন মজুরি বোর্ড শ্রমিক ও মালিক উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ নির্মোহ ও নিরপেক্ষভাবে একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে এবং সেটি ডিসেম্বরের মধ্যেই ঘোষণা...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর