বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে একটি ট্রলারসহ ১৬ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।

বুধবার মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে তাদের আটক করা হয়।

এসময় ভারতীয় ট্রলার থেকে ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয় এবং পরে ওই মাছ নিলামে এক লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়। 
বৃহস্পতিবার ভারতীয় ওই জেলেদের বাগেরহাটের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহল দেয়ার সময় একটি ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করে। ওই জেলেরা বাংলাদেশে জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন। বুধবার রাতেই ওই জেলেদের মোংলা কোস্ট গার্ড ঘাটিতে আনা হয়। ভারতীয় ওই ট্রলারে বিভিন্ন প্রজাতির মাছ নিলামে বিক্রি করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ভারতীয় ১৬ জেলের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় প্রবেশ এবং মাছ ধরার অপরাধে সমুদ্র মৎস্য আইন ২০২০ সালের ২৫ এর ১ ধারায় মামলা দায়ের করা হয়। আটক ভারতীয় জেলেদের বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা কারাগারে পাঠায়। 

এর আগে ১৭ অক্টোবর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে মোংলা কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়। 

আরবিএস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
একটি লঘুচাপের রেশ কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে নতুন আরেকটি লঘুচাপ।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর