দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম

দেশপ্রেমিক মানুষের মূল লক্ষ্য থাকে দেশকে এগিয়ে নেওয়া উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না। 

রোববার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে। অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আর প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক, সামাজিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দিয়েছেন। তাই দেশ ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে। 

তিনি আরও বলেন, বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে। দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এই তিনটি আদর্শ ধারণ করতে পারলে আমরা কখনো পথভ্রষ্ট হব না এবং দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হব।

নবীনবরণ অনুষ্ঠানে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খানের অনুষ্ঠানে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কলেজ ভবনে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং জুলাই স্মৃতি কর্নার ফিতা কেটে উদ্বোধন করেন।

আরবিএস
একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর