কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম, ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০১:৪০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া  সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের দুই সমর্থককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আহত কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম ও যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক  ওয়াসিম তালুকদারকে রক্তাক্ত জখম অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল  সাড়ে ৯টার দিকে কলাপাড়া পরিসরের গোডাউন ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া থানার ওসি আলী আহমেদ হাসপাতালে আহতদের দেখতে যান।

আহতরা বলেন,  সকালে মনোনয়ন পত্র জমা দেয়ার কথা স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদারের। এ কারণে গ্রাম থেকে আসা সমর্থকদের জমায়েতের জন্য তারা সড়কে দাঁড়িয়ে ছিলেন।  এ সময় অতর্কিতভাবে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ  জানান,  নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল কে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  এ ঘটনায়। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।

সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া পৌর শহরে পটুয়াখালী-৪ আসনে মনোনয়ন বঞ্চিত মাহবুবুর রহমান তালুকদারের সমর্থনে বিশাল শোডাউন করেছে তার সমর্থকরা। কুমারপট্টির প্রার্থীর বাসভবনের সামনে থেকে একটি বিশাল মিছিলটি শহর প্রদক্ষিণ করে।

এদিকে,স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল কেন্দ্র করে কলাপাড়ার মহিপুরেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

 

একাত্তর/জো
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর