রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, গ্রেপ্তার তিন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পিএম

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৩১ আগস্ট) মধ্যরাতে ভুক্তভোগী নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদি হয়ে রাজবাড়ী থানায় মামলাটি করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন—মো. হেলালউদ্দিন, মো. আবদুল্লাহ আল সিয়াম ও মো. রুবেল হোসেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে কাপড় বাজারে রাজবাড়ী থানার একদল পুলিশের উপস্থিতিতেই নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপদস্ত করা হয়।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বে এক নারী উদ্যোক্তাকে অপদস্ত ও হামলার ঘটনায় মামলা হয়েছে। এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
পারস্পরিক স্বার্থ, দ্বিপাক্ষিক সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন...
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর