বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেয়ার কারখানা নয়: ড. আল-মামুন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

দেশের উচ্চশিক্ষায় বিদ্যমান ভৌগোলিক বৈষম্য দূর করে পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলসহ সব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বুধবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) অনুষ্ঠিত ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ফর ইনোভেশন, ইমার্জিং টেকনোলজিস অ্যান্ড একাডেমিক এক্সিলেন্স’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্যের কথা জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

অধ্যাপক ড. মামুন আক্ষেপ প্রকাশ করে বলেন, অতীতে তৎকালীন সরকার দেশের বিভিন্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামমাত্র উদ্যোগ নিলেও সেসব প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ, আধুনিক অবকাঠামো, প্রয়োজনীয় প্রযুক্তি এবং গবেষণার পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করেনি। ফলে প্রত্যন্ত ও আঞ্চলিক কেন্দ্রগুলোর শিক্ষার্থীরা মারাত্মক বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী এবার এসব বৈষম্য নিরসন করে দেশের সব বিশ্ববিদ্যালয়কে একযোগে সমানভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উচ্চশিক্ষার মানোন্নয়নে বাজেটের চিত্র তুলে ধরে ইউজিসি সদস্য জানান, বর্তমানে শিক্ষা খাতে জিডিপির প্রায় ২ শতাংশ বরাদ্দ দেওয়া হলেও আগামী পাঁচ বছরের মধ্যে তা পর্যায়ক্রমে বৃদ্ধি করে ৫ শতাংশে উন্নীত করার সুনির্দিষ্ট লক্ষ্য রাখা হয়েছে। শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি পেলে অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণায় গতি আসবে। এছাড়া আগামী দুই বছরের মধ্যে পার্বত্য ও দুর্গম অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ৫জি ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে, যাতে অনগ্রসর এলাকার শিক্ষার্থীরাও কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবোটিকস ও ডেটা সায়েন্সের মতো আধুনিক শিক্ষায় প্রবেশাধিকার পায়।

বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক বৈষম্য কমাতে ‘ফ্যাকাল্টি এক্সচেঞ্জ’ বা শিক্ষক বিনিময় এবং সামার স্কুল প্রোগ্রাম চালুর পরিকল্পনার কথা জানান ড. মামুন। এর মাধ্যমে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকরা আঞ্চলিক ও নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে পাঠদান ও প্রশিক্ষণ দিতে পারবেন এবং এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোকে ডিগ্রি দেওয়ার কারখানার বাইরে এনে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার যৌথ অংশীদারত্ব, ইন্টার্নশিপ এবং উদ্যোক্তা তৈরির গবেষণাগার হিসেবে গড়ে তোলার তাগিদ দেন তিনি।

রাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং রাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। সেমিনারের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরের উদ্দেশ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

একাত্তর/এআরএস
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 
গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‍্যাগ দেয়া হয়। র‍্যাগিং চলাকালীন সময়ে হঠাৎ করেই নির্যাতন সহ্য করতে না পেরে তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সাধারণ পরিষদ (জেনারেল অ্যাসেম্বলি) নির্বাচনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও আলোচিত লড়াইয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে নতুন ইতিহাস লিখেছেন ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা...
দেশে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি তো নেই-ই, বরং হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত ও মুমূর্ষু রোগীর ভিড়। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নাটকীয় জয়ে বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ, রুপা ও মূল্যবান ধাতুর দাম। একই সাথে দুর্বল হয়ে পড়েছে মার্কিন ডলার। মূলত, ডেমোক্র্যাটরা কংগ্রেসের...
আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা একদিকে যেমন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে, তেমনি জাতীয় নিরাপত্তাকে সুসংহত করতেও অপরিহার্য ভূমিকা পালন করে। বর্তমান বৈশ্বিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর