মেয়র খায়রুজ্জামানের বিরুদ্ধে মামলার ঘোষণা এমপি শাহরিয়ারের

আপডেট : ২৮ জুন ২০২৪, ১২:০৩ এএম

রাজশাহীর বাঘায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হত্যার ঘটনায় মুখোমুখি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান (লিটন)।

এরইমধ্যে মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন শাহরিয়ার আলম। মামলায় মদদদাতা হিসেবে রাজশাহী-৩ (পবা-মোহন) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিনকেও আসামি করা হবে বলেও তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বাঘা উচ্চ বিদ্যালয়ের মাঠে আশরাফুল ইসলাম বাবুলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রাম গাওপাড়া এলাকায় পারিবারিক গোরস্থানে বাবা আমির হোসেন আমুর কবরের পাশে তাকে শায়িত করা হয়।

শাহরিয়ার আলমের এমন বক্তব্যে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগে উত্তাপ দেখা দিয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

শাহরিয়ার আলম বলেন, আমরা জবাব চাই, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে। অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুর কাছে জবাব চাই, সে কেনো আজ পলাতক? খুনের মামলায় দু’জন সশরীরে উপস্থিত ছিলেন। পেছন থেকে মদদদাতা হিসেবে আসাদুজ্জামান আসাদ, এএইচএম খায়রুজ্জামান এবং লায়েব উদ্দিনের বিরুদ্ধে মামলা হবে। তাদের শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন শাহরিয়ার।

এদিকে শাহরিয়ারের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, জানাযায় তার নাম ধরে এলাকার বর্তমান এমপি উদ্দেশ্যপ্রণোদিত ও ঈর্শাপরায়ণভাবে এরকম উক্তি করতে পারেন,  সেটা তার বোধগম্য নয়। তার কাছ থেকে এটা আশাই করিনি। কী উদ্দেশ্যে, কেন তিনি বলেছেন তা তিনিই বলতে পারবেন। যারা বিবেকসম্পন্ন মানুষ তারা এটাকে সমর্থন করবেন না।

২২ জুন (শনিবার) বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে থানার ওসিসহ অন্তত ৫০ নেতা-কর্মী আহত হন। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় উপজেলা চত্বরের ভেতর থেকে আশরাফুল ইসলামকে উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের কোপ ছিলো।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল মারা যান আশরাফুল ইসলাম। রাতেই ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় বাঘায়। পরে বৃহস্পতিবার জানাজা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মো. আবদুল ওয়াদুদ, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও এলাকাবাসী অংশ নেন।

একাত্তর/আরএ
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর