প্রাথমিকে বৃত্তি পরীক্ষার তারিখ পেছালো

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৬:২৯ পিএম

আগামী ২৯ ডিসেম্বর দেশের কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ঠিক করা হয়েছে ৩০ ডিসেম্বর।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা মাঠপর্যায়ে বিষয়টি জানিয়ে দিয়েছি। দুই ঘণ্টার এ পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

আরও পড়ুন: জামায়াতের আমির ডা. শফিকুর গ্রেপ্তার

জানা গেছে, ২৭ ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ২১ ডিসেম্বরের মধ্যে প্রথমিক বিদ্যালয়গুলোকে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।

মহামারীর কারণে গেলো দুই বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা হয়নি। পরে জানানো হয়, নতুন শিক্ষাক্রম চালু হওয়ায় সমাপনী পরীক্ষা আর নেওয়া হবে না।


একাত্তর/এসি

আগামী বছর (২০২৬) ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই নতুন নিয়ম কার্যকর হবে জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি বলছে, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেজড থেকে সিডিটির (কম্পিউটার ডেলিভারড টেস্ট)...
২০২৫ সালের এইচএসসি–আলিম এবং সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড।
রাশিয়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীদের রাশিয়ায় বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০২৬...
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় সারাদেশে শোক দিবস পালিত হচ্ছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর