ক্যাম্পাস পরিচ্ছন্ন ও সবুজায়নে ঢাবি উপাচার্যের বিশেষ উদ্যোগ

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মলচত্বর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য মলচত্বর এলাকায় একটি ছাতিম গাছ রোপণ করেন এবং নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে কর্মসূচির সূচনা করেন। পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় ক্যাম্পাস এলাকায় সচেতনতামূলক র‍্যালি ও বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণে ছাত্র-শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রিয় ক্যাম্পাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। এ ক্ষেত্রে ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

একাত্তর/আরএ
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর