বিশ্ব সুন্দরী হারনাজের বিরুদ্ধে মামলা ঠুকলেন প্রযোজক

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৯:৫০ পিএম

আবারও সংবাদ শিরোনাম হলেন বিশ্ব সুন্দরী হারনাজ সান্ধু। নাহ, কোনও সফলতার জন্য নয়। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে চুক্তি ভঙ্গ করার। 

আর এই অভিযোগ এনেছেন পাঞ্জাবের প্রযোজক উপাসনা সিং। বিশ্ব সুন্দরীর বিরুদ্ধে চণ্ডীগড় জেলা আদালতে মামলা ঠুকে দিয়েছেন তিনি। 

পাঞ্জাবী ছবি ‘বাই জি কুত্তাঙ্গে’-এর প্রযোজক উপাসনার দাবি, মোটা টাকা পারিশ্রমিক নেয়ার পরেও চুক্তি ভেঙেছেন হারনাজ। যার ফলে বিপাকে পড়েছে তার ছবির প্রচার।

image


উপাসনা জানান, আমি হারনাজকে ‘বাই জি কুত্তাঙ্গে’ ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলাম। শুধু তাই নয়, আমার প্রযোজিত ‘ইয়ারা দিয়ান পু বরান’ ছবিতেও নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।

তার দাবি, এই ছবির জন্য প্রচুর টাকা পারিশ্রমিক নিয়েছেন হরনাজ। কিন্তু ছবির প্রচারে উপস্থিত থাকছেন না এই মডেল অভিনেত্রী। এমনকি ভার্চুয়াল প্রচারেও অংশ নিচ্ছেন না। 

বার বার যোগাযোগ করা হলেও বিশ্ব সুন্দরী তাতে সেভাবে সাড়া দিচ্ছেন না বলেও অভিযোগ করেছেন এই পাঞ্জাবী প্রযোজক। 

image


এই ছবিতে বেশ কয়েকশো কোটি টাকার লগ্নি করেছেন উপাসনা। খেতাব জেতার আগে এক রকম কথা দিয়েছিলেন হারনাজ। কিন্তু তারপরেই পুরো বিষয়টাই উল্টে যায়।

উল্লেখ্য, গত বছর ১৩ ডিসেম্বর মিস ইউনিভার্সের খেতাব জিতে ইতিহাস গড়েন ২১ বছরের হারনাজ সান্ধু। ২০০০ সালের পর তিনিই প্রথম ভারতীয় যিনি এই খেতাব জেতেন। 


একাত্তর/এসি
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
জটিল রোগে আক্রান্ত মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। সম্প্রতি এক অনু্ষ্ঠানে নিজের অসুখের কথা জানিয়েছেন হারনাজ। জানালেন, তিনি সিলিয়াক ডিজিজে আক্রান্ত। বলেছেন, এই রোগে ওজন বেড়ে যায়। আর তাই ঠিকমতো খেতে...
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর