‘স্নাইপারের অভাব’ মন্তব্যকারী সেই যুবক গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

রাজশাহী সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের রুয়েটের বাসে চড়ার একটি ছবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিরাপত্তা হুমকি ও উসকানিমূলক বিতর্কিত মন্তব্যের জেরে বুধবার বিকেলে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ছাড়া তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেওয়া হয়েছে। তারা এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে আছেন।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৫-এর অধিনায়ক গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক জানিয়েছেন, আটকবাবা ও ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত আবু বকর সিদ্দিকের বাড়ি রাজশাহীর চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকায়। তাঁর বাবা পেশায় একজন কৃষক। চার ভাই-বোনের মধ্যে সবার বড় আবু বকর রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময়। সফরকালে বিমানবন্দর থেকে সমাবেশস্থলে আসা-যাওয়ার সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাস ব্যবহার করেন প্রধানমন্ত্রী। পরে বাসের ভেতরে প্রধানমন্ত্রীর চড়ার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে, তার মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক তার ব্যক্তিগত আইডি থেকে লেখেন, ‘ইস! একটা বড় সুযোগ। শুধু একটা স্নাইপারের অভাব ছিল’।

এই উসকানিমূলক মন্তব্যটি নজর কাড়তেই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক মাধ্যমে সরকার প্রধানের বিরুদ্ধে এমন নিরাপত্তা হুমকি ও উসকানিমূলক মন্তব্যের জেরে বুধবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক ও তার বাবা আয়নাল হককে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এআরএস
সৌদি আরবে আশঙ্কাজনক ও নজিরবিহীন হারে বৃদ্ধি পেয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই (১...
রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় অবরুদ্ধ পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পরবর্তীতে সেনাবাহিনী...
বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় সবচেয়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। ‘পিএইচপি২শেল’ (PHP2Shell) নামে পরিচিতি পাওয়া এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর