পরীমনি-সাকলায়েন ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:২৯ পিএম

হালের আলোচিত অভিনেত্রী পরীমণির সঙ্গে গোয়েন্দা কর্মকর্তা এডিসি সাকলায়েনের সম্পর্কের বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

রোববার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মিয়া মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- ঢাকা মহানগর পুলিশের ডিসি হামিদা পারভীন ( ওমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন সেন্টার) এবং সিআইডি কর্মকর্তা রুমানা আখতার (এসএস, ফরেন্সিক)। 

এর আগে, একাত্তরের টেলিভিশনের অনলাইন পোর্টালে প্রকাশিত 'গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা কাটিয়েছেন পরীমনি' শীর্ষক প্রতিবেদনে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ফলশ্রুতিতে সাকলায়েনকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয় গোয়েন্দা বিভাগ থেকে। পরবর্তীতে পরীমনির অভিযোগে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ থেকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে বদলি করা হয়।

একাত্তররের পোর্টালে 'গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা কাটিয়েছেন পরীমনি' প্রতিবেদনটি প্রকাশিত হবার কিছুক্ষণের ভেতর ব্যাক্তিগত নাম্বার থেকে সাকলাইন একাত্তরের বিশেষ প্রতিনিধি পারভেজ রেজার সাথে যোগাযোগ করেন। তিনি জোর দাবি করে বলেন, পরীমনি আমার বাসায় যায়নি। তবে একাত্তরের পোর্টালের হাতে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য আছে জানালে তিনি বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন। এরপরেই একাত্তররের হাতে আসা তার সরকারি বাসভবেন ফুটেছে দেখা মেলে গোয়েন্দা কর্মকর্তা সাকলাইনের বাসায় পরীমনির আসা যাওয়ার বিষদ ঘটনা। 



একাত্তর/এসএ

পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর