৪০ ঘণ্টা রোমে আটকে থাকার পর ঢাকায় ফিরলো সেই ফ্লাইট, ক্ষুব্ধ যাত্রীরা

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

দীর্ঘ প্রতীক্ষা আর চরম ভোগান্তির পর অবশেষে ইতালির রোম থেকে ঢাকায় ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আটকে পড়া যাত্রীরা। তবে দেশে ফেরার স্বস্তির চেয়ে তাদের চোখে-মুখে এখন ক্ষোভ আর হতাশা। অভিযোগ, প্রায় ৪০ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকলেও যাত্রীদের জন্য ছিল না পর্যাপ্ত খাবার, বিশ্রাম কিংবা প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩০৬ ঢাকার উদ্দেশে রওনা হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফিরেই বিমানবন্দরে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করলেও পরিস্থিতি সামাল দিতে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট এয়ারলাইনস।

যাত্রীদের ভাষ্য, হোটেল কিংবা বিশ্রামের বিকল্প ব্যবস্থা না থাকায় নারী ও শিশুসহ অনেককেই রোম বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে রাত কাটাতে হয়েছে। দীর্ঘ অপেক্ষার মধ্যে খাবারের মান নিয়েও অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, আন্তর্জাতিক রুটের যাত্রী হিসেবে টিকিটের জন্য বড় অঙ্কের অর্থ পরিশোধ করার পরও তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এ ঘটনায় দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

যাত্রীদের প্রশ্ন, একটি আন্তর্জাতিক ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি হতেই পারে; কিন্তু এমন পরিস্থিতিতে যাত্রীদের ন্যূনতম সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা কেন নেওয়া হলো না?

দীর্ঘ ভোগান্তি শেষে দেশে ফেরা যাত্রীদের প্রত্যাশা, ভবিষ্যতে বিদেশের মাটিতে আর কোনো বাংলাদেশি যাত্রীকে যেন এমন দুর্ভোগের শিকার হতে না হয়।

আরবিএস
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমানের স্ত্রী বিথী আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রী...
২০ হাজার ভিসা প্রত্যাশীর পাসপোর্ট আটকে আছে বাংলাদেশের ইতালিয়ান দূতাবাসে। পাসপোর্ট ফেরতের দাবিতে বেসরকারি প্রতিষ্ঠান ভিএফএস এর সামনে গণঅনশনে বসার ঘোষণা দিয়েছেন ইতালির ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা।  
ভিসাতো দূরের কথা, দীর্ঘদিন পার হওয়ার পার হলেও ঢাকার ইতালি দূতাবাস ভিসা প্রত্যাশীদের পাসপোর্টই ফেরত দিচ্ছে না। তাই এবার পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন...
পুলিশ লকআপে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হালিশহর। মৃত বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩ জন।
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
মাত্র ১৯ বছর বয়সেই সাফল্য, অর্থ আর খ্যাতি যেন ঝরে পড়ছে বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামালের ঝুলিতে! ইউরো ও বিশ্বকাপ জয়ের পর ঊনিশে পা দেয়া এই তারকা ফুটবলার এবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর