'মাতৃত্ব' কি শুধুই নারীদের বিষয়? প্রশ্ন এক পুরুষের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:৪৫ পিএম

গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় একজন পুরুষকে 'মা' ডেকেছেন এক নার্স, আর তাতেই চটেছেন ওই পুরুষ। এ নিয়ে নার্সের বিরুদ্ধে অভিযোগও করেছেন বেনেট কাস্পার উইলিয়ামস নামের ওই ব্যক্তি। 'মাতৃত্ব' কি শুধু নারীর একার বিষয়? -মার্কিন সমাজের সামনে এমন প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন তিনি।

ঘটনার শুরু যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ৩৭ বছর বয়সী বেনেট কাস্পার উইলিয়ামস প্রায় দশ বছর আগে ২০১১ সালে রুপান্তরকামী পুরুষ হওয়ার জন্য যাত্রা শুরু করেন। কিন্তু তিনি তখনও নিজের যৌনাঙ্গ পরিবর্তনের পথে পা রাখেননি। নিজেকে বোঝার জন্য সময় নিচ্ছিলেন বেনেট। 

এমন সময় রুপান্তর প্রক্রিয়া শুরুর ঠিক ছয় বছর পর ২০১৭ সালে মালিক নামের এক পুরুষকে খুঁজে পান বেনেট। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো হওয়ায় ২০১৯ সালে বিয়ে করেন তারা। 

বিয়ের পর বেনেট-মালিক দম্পতি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। এবং সন্তানের জন্যই বেনেট রুপান্তর প্রক্রিয়ার অংশ টেস্টোস্টেরন হরমোন থেরাপি বন্ধ করে দেন।

image

 বেনেট-মালিক দম্পতি ও তাদের শিশু সন্তান (ডেইলি মেইল)

এরপর সন্তান ধারণের জন্য বেনেট তার শরীরে একাধিক অস্ত্রোপচার করেন। যাতে তার গর্ভে সন্তান ধারণ করতে পারেন। জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান তিনি। যদিও তার যৌনাঙ্গ আগের অবস্থাতেই থাকে। অবশেষে চিকিৎসক ও আধুনিক বিজ্ঞানের সাহায্যে তিনি গর্ভধারণ করেন।  

অবশেষে ২০২০ সালে বেনেটের গর্ভ থেকে হুডসন নামের এক শিশুর জন্ম হয়। বেনেট-মালিক দম্পতি তাদের সন্তানকে আনন্দেই আছেন বলে জানিয়েছেন তারা। 

বেনেট কাস্পার উইলিয়ামস জানান, আমি সবসময় জানতাম যে আমার শরীর গর্ভাবস্থা অর্জন করতে পারে। তবে যতক্ষণ পর্যন্ত না আমি আমার লিঙ্গের ধারণা থেকে বের হতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি সফল হতে পারিনি। আমি আমার শরীরকে একটি হাতিয়ার হিসাবেই ভাবতে শিখেছি কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে, সকল কিছুর পরও আমি একটি শিশুকে পৃথিবীতে আনতে পারি।

image

 বেনেট-মালিক দম্পতি

তিনি আরও বলেন, আর এ কারণেই এটি এত গুরুত্বপূর্ণ যে আমরা 'মাতৃত্ব' এর পরিপ্রেক্ষিতে 'নারীত্ব'কে সংজ্ঞায়িত করা বন্ধ করি। কারণ এটি একটি মিথ্যা সমতুল্য যে সমস্ত নারীরাই মা হতে পারেন। যে সমস্ত মানুষ সন্তান ধারণ করতে পারেন তাদের মধ্যেই 'মাতৃত্ব' রয়েছে। শুধুমাত্র নারীর ক্ষেত্রেই মাতৃত্বকে চাপিয়ে দেওয়া একটি ভুল ধারণা।    

আরও পড়ুন: স্বামীর পদবি বাদ দেওয়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা

উল্লেখ্য, রূপান্তরকামিতাকে ইংরেজিতে Transsexualism বা ট্রান্সেক্সুয়্যালিজম বলে। এটি বিশেষ একটি প্রবণতা বোঝায় যখন সেক্স বা 'জৈব লিঙ্গ' ব্যক্তির জেন্ডার বা 'সাংস্কৃতিক লিঙ্গ'-এর সাথে প্রভেদ তৈরি করে। রূপান্তরকামী বা ট্রান্সসেক্সুয়াল ব্যক্তিগণ এমন একটি যৌন পরিচয়ের অভিজ্ঞতা লাভ করেন যা ঐতিহ্যগতভাবে তাদের নির্ধারিত যৌনতার সাথে স্থিতিশীল নয়, এবং নিজেদেরকে স্থায়ীভাবে সেই লিঙ্গে পরিবর্তন করতে চান।

রূপান্তরকামী মানুষেরা ছেলে হয়ে (বাহ্যিক বৈশিষ্ট্যে) জন্মানো সত্ত্বেও মনমানসিকতায় নিজেকে নারী ভাবেন (কিংবা কখনো আবার উল্টোটি- নারী হিসেবে জন্মানোর পরও মানসিক জগতে থাকেন পুরুষসুলভ)। এদের কেউ কেউ বিপরীত লিঙ্গের পোশাক পরিধান করেন, এই ব্যাপারটিকে বলা হয় (ট্রান্সভেস্টিজম/ক্রসড্রেস), আবার কেউ সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারির মাধ্যমে রূপান্তরিত মানবে পরিণত হন।  


একাত্তর/আরবিএস  

প্রচলিত সমাজ কাঠামোয় একজন নারীকে সম্ভবত সর্বোচ্চ স্থানে বসায় 'মাতৃত্ব'। নিজের ভেতর ১০ মাস ধারণ করে সন্তান জন্ম দেয় একজন মা। জন্মের পরও সন্তান লালন-পালনের প্রধান দায়িত্বও থাকে একজন মায়ের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর