স্বামীর পদবি বাদ দেওয়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০:২৬ পিএম

প্রায় এক মাস আগে টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্বামী নিক জোনাসের পদবি মুছে ফেলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই নিয়ে প্রিয়াঙ্কা-নিকের বিচ্ছেদের গুজবও ছড়িয়েছিল বেশ। পরে সেই গুঞ্জন উড়িয়ে দেন প্রিয়াঙ্কা-নিক দুজনেই। তবে এতোদিন পর পদবি মুছে ফেলার আসল কারণটি জানালেন সাবেক এ বিশ্বসুন্দরী। 

বুধবার (২২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা। 

'দ্য ম্যাট্রিক্স রেজারেকশন' এর এ অভিনেত্রী জানান, টুইটারের নামের সঙ্গে মিল রাখতে গিয়েই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্বামীর পদবি বাদ দেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া আরও জানান, নাম বাদ দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক গুজব দেখে তিনি অবাক হয়েছেন।

আরও পড়ুন:  সাফ অনুর্ধ্ব-১৯ শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা

এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের গায়ক-গীতিকার নিক জোনাসের সঙ্গে পরিচয়ের পরের বছরই গাঁটছড়া প্রিয়াঙ্কা। বিয়ের পর ইনস্টাগ্রাম ও টুইটারে প্রিয়াঙ্কা চোপড়া তার নামের সঙ্গে 'জোনাস' যুক্ত করেন। 

এদিকে ম্যাট্রিক্স সিরিজের বহুল প্রতিক্ষিত সিনেমা 'দ্য ম্যাট্রিক্স রেজারেকশন' বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে আজ বুধবার। যেখানে গুরুত্বপূর্ণ সাতি চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুক্তির পর ২৪ ডিসেম্বর থেকে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসেও প্রদর্শিত হবে দ্য ম্যাট্রিক্স রেজারেকশন।


একাত্তর/আরবিএস  

.boxes3{height:175px;width:153px;} #n img{max-height:none!important;max-width:none!important;background:none!important} #inst i{max-height:none!important;max-width:none!important;background:none!important}
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর