বিএনপি ধ্বংস ছাড়া মানুষকে কিছু দিতে পারেনি: প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৯:১১ পিএম

বিএনপি ধ্বংস ছাড়া এদেশের মানুষকে কিছু দিতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে, বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। লবিস্ট লাগিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শত শত কোটি টাকা খরচ করেছে। কোটি কোটি বিদেশি ডলার বিএনপি কোথা থেকে পেল? তার জবাব দিতে হবে। তাদের ব্যাখ্যা দিতে হবে। 

তিনি বলেন, কোনো ভালো কাজের জন্য তারা লবিস্ট নিয়োগ করেনি। তারা যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জঙ্গিদের রক্ষা করার জন্য, জাতির পিতার হত্যাকারীদের রক্ষার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের জন্য লবিস্ট নয়োগ করেছে। 

সরকারের উন্নয়নচিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে লবিস্টের নিয়োগের যথাযথতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ, সবসময় পিআর ফার্ম নেওয়া হয়, যাতে বিনিয়োগ বাড়ে, উৎপাদন বাড়ে, আমরা যেন বেশি রফতানি করতে পারি সেজন্য করা হয়। কিন্তু বিএনপির কাজটা ছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, হলি আর্টিজানসহ বাংলাদেশে যারা সফলভাবে সন্ত্রাস দমনে ভূমিকা রেখেছে, সেইসব অফিসারদেরই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে।

এছাড়া টিকার বিষয়ে তিনি বলেন, যারা টিকা নিয়েছে, ওমিক্রনে তারা মারা যাচ্ছেন না। যারা করোনা টিকা নেননি, তাদের টিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


একাত্তর/এসএ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বিএনপির দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের...
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর