বিচারহীনতার সংস্কৃতি শুরু করে জিয়া, একই পথ ধরে খালেদা: প্রধানমন্ত্রী

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০২:৩৩ পিএম

দেশের বিচারহীনতার সংস্কৃতি শুরু করেছিলো জিয়াউর রহমান। এরপর খালেদা জিয়াও তার পথ ধরে এগিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে আধুনিক ও নান্দনিক ১২তলা ‘বিজয়-৭১ ভবন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে ভার্চুয়াল আদালতের কারণে বহু মানুষ বিচার পেয়েছে। এতে বিচারের ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে সুরক্ষিত করা, আইনের শাসন প্রতিষ্ঠিত করা সরকারের লক্ষ্য। বিচার বিভাগ শক্তিশালী হবে সেটাই চায় সরকার। নির্বাহী থেকে বিচার বিভাগ পৃথক করতে নীতিমালা করে আওয়ামী লীগ সরকার।

তিনি জানান, রায় এখন ওয়েবসাইটে বাংলায় অনুবাদ হয় এবং মানুষ জানতে পারে। কোর্টের কার্যক্রম ও বাংলায় রায় লেখা পুরো বিষয়টি ডিজিটালাইজড করার প্রকল্প নেয়া হয়েছে।

উপদেষ্টা হিসেবে সজিব ওয়াজেদ জয়ের পরামর্শে প্রকল্প নেয়ায় সরকারের অনেক টাকা সাশ্রয় হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

জানা গেছে, সুপ্রিম কোর্টের এনেক্স এক্সটেনশন (বর্ধিত) ভবন নির্মাণে বরাদ্দ দেয়া হয় ১৫৮ কোটি চার লাখ ২২ হাজার টাকা। যার পুরোটাই বহন করছে সরকার। এনেক্স ভবনের পশ্চিম পাশে ১৮ হাজার ১৩৪ বর্গমিটার জায়গায় নির্মিত হলো এ ভবন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা, বিচারপতিদের জন্য ৫৬টি চেম্বার, ৩২টি এজলাসকক্ষ (কোর্ট রুম), আলাদা দুটি লিফট, আধুনিক জেনারেটর ও দোতলা বিদ্যুতের সাব-স্টেশন। এছাড়া এ ভবনে ৩২টি ডিভিশন বেঞ্চ ও বিচারপতিদের চেম্বার ছাড়াও ২০টি অফিসকক্ষ এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের দাপ্তরিক কক্ষ রয়েছে।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর