একদিনেই এক হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৪:৫১ পিএম

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এ বছরের সর্বোচ্চ। এরমধ্যে ৩০৪ জন ঢাকার বাসিন্দা। বাকি ১০৫ জন ঢাকার বাইরের।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের নিয়ে বর্তমানে সর্বমোট হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৪৯২ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৮৬ জন। বাকি ১ হাজার ২০৬ জন ঢাকার বাইরের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর এখনো ১১৩ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।

২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে বছরের প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর গত ১৩ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৩১ হাজার ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৪৫৮ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

আরও পড়ুন: সিত্রাং আছড়ে পরতে পারে বাংলাদেশের উপকূলে!

২০২১ সালে বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৮ হাজার ৩২৪ জন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গুতে মারা যান ১০৫ জন।


একাত্তর/আরএ

ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সভাপতি করে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর