বাংলাদেশ-জিসিসি'র মধ্যে সমঝোতা স্মারক সই

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৯:৪১ পিএম

বাংলাদেশ এবং উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য নিয়মিত কনসালটেশনের লক্ষ্যে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

বাহরাইনের রাজধানী মানামায়, মানামা সংলাপের পাশপাশি গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং উপসাগরীয় সহযোগিতা সংস্থার মহাসচিব ড. নায়েম ফালাহ এম. আল-হাজরাফ এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 

সমঝোতা স্মারকের অধীনে উভয় পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জনগণের মধ্যে যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় সহযোগিতার জন্য নিয়মিত আলোচনা করবে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ ও জিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসসের। 

এসময় জিসিসি মহাসচিব ড. নায়েম ফালাহ এম. আল-হাজরাফ বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও জিসিসির মধ্যে সহযোগিতার আইনি কাঠামো হিসেবে যৌথ কর্মপরিকল্পনা, যৌথ ওয়ার্কিং গ্রুপ ও টেকনিক্যাল টিম, জয়েন্ট বিজনেস কাউন্সিল এবং জিসিসি ফোরামের মাধ্যমে কাজ করবে।

অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সংকট ব্যবস্থাপনা, শান্তি ব্যবস্থাপনা, বনায়ন ও তথ্য-প্রযুক্তি সহযোগিতা, পিটিএ/এফটিএ-এর জন্য বাংলাদেশ ও জিসিসির একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

আরও পড়ুন: গুলি-নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা আরও উজ্জীবিত: ফখরুল

পররাষ্ট্রমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতি সম্পর্কে মহাসচিবকে অবহিত করেন।

ড. মোমেন জিসিসি মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। 


একাত্তর/আরবিএস

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
টিকটক আর ইনস্টাগ্রাম রিলসের যুগে সাধারণ একটি হ্যান্ডশেকও কীভাবে রাতারাতি বিশ্বজুড়ে হাজার কোটি টাকার ‘রোমান্টিক ড্রামা’ হয়ে উঠতে পারে, তার সবচেয়ে রসালো ও তাজা উদাহরণ স্প্যানিশ ফুটবল সেনসেশন পাবলো...
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের তিক্ত পরাজয়ের পর এবার আলবিসেলেস্তেদের হৃদকম্পন বাড়িয়ে দিলেন লিয়ান্দ্রো পারদেস! একের পর এক বড় মন্তব্য করে আর্জেন্টাইন ফুটবলে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন বোকা...
যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক শুল্ক ব্যবস্থায় বাংলাদেশ সর্বনিম্ন ১০ শতাংশ শুল্কহার পেয়েছে। এর ফলে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডসহ প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মার্কিন বাজারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর