নভেম্বরে রাস্তায় নামছে বৈদ্যুতিক বাস

আপডেট : ১০ মে ২০২৩, ০৫:৪৯ পিএম

নভেম্বরে চলাচল শুরু করবে দূষণমুক্ত বৈদ্যুতিক বাস। প্রাথমিকভাবে ১০০টি বাস যুক্ত হবে বিআরটিসি বহরে। এর মধ্যে ৮০টি বাস চলবে রাজধানীতে বাকি ২০টি বাস চলবে চট্টগ্রামে। 

বুধবার এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, এরই মধ্যে বৈদ্যুতিক বাসের নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের এই প্রকল্পের আর্থিক সহায়তা করছে বিশ্বব্যাংক। 

যানজট সৃষ্টির পাশাপাশি রাজধানীর পরিবেশ দূষণেরও অন্যতম ভূমিকা রাখছে যানবাহন। এক পরিসংখ্যান অনুযায়ী, ২৫ শতাংশ বায়ুদূষণ হচ্ছে যানবাহন থেকে নির্গত কার্বন মনোক্সাইড, কার্বন-ডাই-অক্সাইডের কারণে। পরিবেশ ও বায়ুদূষণের হাত থেকে রক্ষা পেতে এবার সরকারের উদ্যোগ বৈদুতিক বাস। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, পরিবেশ বান্ধব এই বাসগুলো আনার প্রক্রিয়া শুরু হয় ২০১৯ সাল থেকে। ২০২০ সালে নীতিমালা করা হয়। ২৩ ফেব্রুয়ারি ২০২৩ অনুমোদন হয় এই নীতিমালা। যার গেজেট প্রকাশ হয় ১৮ এপ্রিল ২০২৩ সালে। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব আনিসুর রহমান জানান, বাসগুলো চার্জ করার ব্যবস্থা রাখা হবে বিআরটিসির বিভিন্ন ডিপোতে। ভলভো ডাবলডেকার বাসের মতো যেনো যন্ত্রাংশের অভাবের কারণে এই বাসগুলো অকেজো না হয়ে পড়ে, সে বিষয়টি মাথায় রেখেই আমদানি করা হয়েছে এবারের বৈদুতিক বাসগুলো।

বিশ্বব্যাংক প্রতিনিধি রাজেশ রোহিত বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে বৈদুতিক বাসের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বৈদুতিক বাসের কারণে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন যেমন বন্ধ হবে, তেমনি কমে আসবে বিদেশ থেকে তেল আমদানির খরচও। 


একাত্তর/জো 

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সংঘটিত সামাজিক অপরাধ ও নৃশংস ঘটনাগুলোর অধিকাংশের পেছনে কোনো না কোনোভাবে মাদক জড়িত। কিশোর গ্যাং গড়ে...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হওয়া ১০০টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও বন্যায় গৃহহারা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর