আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আসন্ন সংসদ নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের লক্ষ্যে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট হবে আগামী ৭ জানুয়ারি। সারা দেশে প্রার্থীরা এখন প্রচার চালাচ্ছেন।

আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ ২৭টি নিবন্ধিত দল এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত। তবে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো ভোট বর্জন করে ‘অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে।

তাদের হরতাল-অবরোধের মত কর্মসূচির মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঘটছে নাশকতা। বাস-ট্রেন-স্থাপনায় আগুন দিচ্ছে আন্দোলনকারীরা।

একাত্তর/কেএসএইচ
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেওয়া হয়।
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর