বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম

সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা এবং ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধে অনিবন্ধিত মোবাইল সেট বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে।

রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু করার জন্য কাজ শুরু করেছে।

দ্রুত সময়ের মধ্যেই অবৈধ মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

যারা মোবাইল সেট কিনবে, তাদের তা যাচাই করে নেওয়ারও পরামর্শ দিয়ে বিটিআরসি।

হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা যাবে যেভাবে

মোবাইল হ্যান্ডসেট থেকে মেসেজ অপশনে গিয়ে KYD<space> ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণস্বরূপ: KYD 123456789012345) ১৬০০২ -নম্বরে পাঠালে ফিরতে মেসেজেই জানা যাবে মোবাইলটি বৈধ না অবৈধ।

যেভাবে কাজ করবে এনইআইআর

বিটিআরসির তথ্যমতে এখন পর্যন্ত প্রায় ১৪ কোটি আইএমআই নম্বর এবং সাত কোটি মোবাইল সেটের তথ্য নক অটোমেশন অ্যান্ড আইএমইআই ডেটাবেজ (এনএআইডি) সিস্টেমে সংযোজিত হয়েছে। এ সিস্টেমের আইএমইআইগুলো, মোবাইল অপারেটরের ইআইআর এবং বিটিআরসিতে স্থাপিত জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় এনইআইআর একটি সমন্বিত সিস্টেম হিসেবে কাজ করবে। এনইআইআর সিস্টেমটি সরাসরি প্রত্যেক মোবাইল অপারেটরের নিজ নিজ ইআইআরের সঙ্গে সংযুক্ত থাকবে।

গ্রাহকদের মোবাইল ফোন হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে নিবন্ধিত হয়ে চালু হবে।

বিদেশ থেকে আসা হ্যান্ডসেটের ক্ষেত্রে

দেশের বাইরে থেকে ব্যক্তিগত পর্যায়ে কেনা হ্যান্ডসেট বা উপহার হিসেবে আসা স্মার্টফোনগুলো গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে এনইআইআর-এর ওয়েব পোর্টালের মাধ্যমে কেনার রসিদ যাচাই করে এবং যেসব সেট উপহারের যথেষ্ট প্রমাণ যাচাই-বাছাই করে বিটিআরসির সিদ্ধান্তে এনইআইআরে সক্রিয় করা হবে।

একাত্তর/আরএ
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
এক সপ্তাহের মধ্যে ফুয়েল কার্ড প্রাথমিকভাবে চালু হতে পারে। মূলত জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পাচার রোধে এই ‘ফুয়েল কার্ড’ বা ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর