টাঙ্গাইল শাড়ি কেউ নিতে পারবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম

টাঙ্গাইল শাড়ির জিআই স্বত্ত্ব নিয়ে চলমান আলোচনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই শাড়ি বাংলাদেশের হওয়ায় অন্য কেউ তা নিতে পারবে না।

জার্মানির মিউনিখে তিন দিনের সফরের বিষয়ে শুক্রবার গণভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। টানা চতুর্থবারের মত সরকার গঠনের পর এটা তার প্রথম সংবাদ সম্মেলন।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এটা যে আমাদের, সেটা দেখানোর জন্য আমি কয়েকদিন একটানা শুধু টাঙ্গাইলই পরলাম। এটা আমাদের, কাজেই অন্য কেউ নিতে পারবে না।

সম্প্রতি ভারতের শিল্প মন্ত্রণালয় ‘বাংলার টাঙ্গাইল শাড়ি’ বা ‘টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল’ নামে একটি শাড়িকে জিআই স্বীকৃতি দেয়। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) কাছ থেকে অনুমোদনও পেয়ে যায় তারা।

বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোও নড়েচড়ে বসে। টাঙ্গাইল জেলা প্রশাসন গত ছয় ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতির আবেদন করে। পরে তা অনুমোদন করে গেজেট প্রকাশ করে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অভিজ্ঞতা জানাতে ডাকা সাংবাদিক সম্মেলনে টাঙ্গাইল শাড়ির স্বত্বের বিষয়টিও আসে।

জামদানি ও টাঙ্গাইলের মতো দেশীয় শাড়ির প্রতি প্রধানমন্ত্রীর অনুরাগের কথা তুলে ধরে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন।

জবাবে শেখ হাসিনা বলেন, পেটেন্ট রাইটসের জন্য আমরা ইতোমধ্যে আবেদন করেছি। আপনারা লক্ষ্য করবেন, কয়দিন আমি সমানতালে টাঙ্গাইল শাড়ি পরলাম এজন্য, যেনো দেখাতে পারি- এটা আমাদের।

এ সময় নিজের পরনের শাড়ি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা সফিপুর থেকে সংগ্রহ করা। নিজের শাড়িকে ‘সফিপুর শিফন’ নামেও অভিহিত করেন তিনি। 
বলেন, এটা আমাদের আনসার-ভিডিপির তৈরি করা। এটার নাম দিলাম ‘সফিপুর শিফন’। সবাই ফ্রেঞ্চ শিফনের প্রশংসা করে। ওরা শাড়ি তৈরি করে, আমি কিনে উপহার দেই। আজ পরে আসলাম।

তিনি জানান, সফিপুরে আনসার-ভিডিপি অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে গিয়ে পরনের শাড়িটি কিনেছেন তিনি।

শেখ হাসিনা বলেন, সফিপুর শিফন… কাজেই এটা বুঝতে হবে, আমি এ দেশের মাটি-মানুষের সাথে আছি। ফ্রান্স থেকে আমি আর পরি না।

 

একাত্তর/আরএ
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর