‘কলকাতায় মুজিব’র খসড়া দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৬ মে ২০২৪, ০৬:১১ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘কলকাতায় মুজিব’ এর খসড়া কপি দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবনে তথ্যচিত্রটির খসড়া কপি দেখেন বঙ্গবন্ধু কন্যা।

প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা মহানগরীর বড় ভূমিকা রয়েছে। সেই বিষয়টিকে উপজীব্য করেই ‘কলকাতায় মুজিব’ শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

প্রধানমন্ত্রী ‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রটি অবলোকন করেন এবং এর নির্মাণ সংশ্লিষ্টদের এ সম্পর্কে তার মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন।

কলকাতায় বঙ্গবন্ধুর ইসলামিয়া কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া, আলিমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো, পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো, ব্রিগেডের ময়দানে তার আগুন ঝরানো ভাষণ- এমন আরও অনেক কিছু বঙ্গবন্ধুর প্রিয় এই শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্যচিত্রটিতে ক্যামেরাবন্দি করছেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রটির নির্মাণ হচ্ছে ফ্রেন্ডস অব বাংলাদেশ ও ভারতে বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রযোজনায়।

কেএসএইচ
শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করেনা, কিন্তু তাকে জাতির পিতা বলে তা সংবিধানে স্বীকৃতি দেওয়া মূল সংবিধানের পরিপন্থি বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। 
দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা নাশকতা চালাচ্ছে উল্লেখ করে তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর