আরও ১৩৪ বিজিপি ও সেনাসদস্যকে মিয়ানমারে ফেরত

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৩:১৩ পিএম

আরাকান আর্মির সাথে যুদ্ধে টিকতে না পেরে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১৩৪ জন বিজিপি ও সেনাসদস্যকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। পাশাপাশি মিয়ানমারে কারাভোগ করা ৪৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার।

রোববার সকালে কক্সবাজারের বিআইডাব্লিউটিএ জেটিঘাটে মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি ও দেশটির বিজিপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় এ কার্যক্রম।

এর আগে, শনিবার সকালে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে দেশটির একটি প্রতিনিধিদল কক্সবাজার পৌঁছান। পরে দলটির সদস্যরা টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে পৌঁছে তারা মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যদের যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কাজ শেষ করেন।

রোববার সকালে ১৩৪ জন বিজিপি ও সেনাসদস্যের পরিচয় নিশ্চিত করে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়। তাদের নিয়ে যেতে একটি জাহাজ বাংলাদেশ মিয়ানমারের জলসীমায় এসে অবস্থান করছে।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও প্রশাসনের সংশ্লিষ্টদের সূত্র জানিয়েছে, রোববার সকাল সাতটার দিকে মিয়ানমারের বিজিপি ও সেনাসদস্যদের চারটি বাসযোগে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ’র জেটিঘাটে নিয়ে আসার পর তাদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়। সেখানে আনার পর ইমিগ্রেশন ও ডকুমেন্টেশনের কাজ শুরু করা হয় ।

এরপর মিয়ানমার সরকারি বাহিনীর এসব সদস্যদের ট্রলারে করে গভীর সাগরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অবস্থানকারী মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে তাদের তুলে দেওয়া হয়।

পরে সকাল ১০টার দিকে ৪৫ জন বাংলাদেশিকে হস্তান্তর করে মিয়ানমার কর্তৃপক্ষ। তাদের মিয়ানমারের জাহাজ থেকে ট্রলারে করে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিটিএ জেটিঘাটে নিয়ে আসা হয় জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে, ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে ফেরত পাঠানো হয়। এরপর ২৫ এপ্রিল ফেরত যান আরও ২৮৮ জন। এর বিনিময়ে সেদেশে কারাভোগ করা ১৭৩ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।

 

একাত্তর/জো
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর