ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত, বৃহস্পতিবার সব দলের সঙ্গে বসবে সরকার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলম জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হয়েছে। সেই খসড়া রাজনৈতিকদলগুলোর কাছে পাঠানো হয়েছে। সব রাজনৈতিক দলের মতামত নিয়ে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সব রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবে সরকার। অধিকাংশ বিষয়েই রাজনৈতিক দলগুলো একমত। তবে কিছু বিষয়ে দ্বিমতও রয়েছে। রাজনৈতিক দলগুলো নিজস্ব বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দ্বিমতের জায়গাগুলো পরিষ্কার করবেন।

মাহফুজ আলম বলেন, ‘আলোচনার স্থান এখনো নির্ধারিত হয়নি। খসড়া ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও শ্রেণি–পেশার সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে।

ঘোষণাপত্রটি সবার উপস্থিতিতেই প্রকাশ করা হবে জানিয়ে মাহফুজ বলেন, ছাত্রদের নেতৃত্বে প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক দলগুলো উপস্থিত থাকবে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া নিয়ে মতামত দেওয়ার জন্য সময় নিতে চায় বলে জানিয়েছে বিএনপি।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিষয়টা এতো বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যে এটা একদিনের নোটিসে করা সম্ভব না।

এ ব্যাপারে মাহফুজ বলেন, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং খুব বেশি সময় নেওয়া যাবে না। 

মাহফুজ জানান, বুধবার প্রধান উপদেষ্টার কাছে খসড়া হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বিকেল তিনটায় ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র অবলম্বনে একটি আইনি ডকুমেন্ট প্রস্তুত করার চিন্তা করছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে যারাই জিতুক, এই ঘোষণাপত্রকে ধারণ করবেন।

এদিকে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে গণ-অভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মতামত নিলেও জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম।  

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে এবং প্রতারিত হয়েছে। জাতীয় পার্টির ভূমিকা সম্পর্কে আমরা সবাই স্পষ্ট। ইতিমধ্যে তাদেরকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা বা পরামর্শ করা যৌক্তিক মনে করছি না। প্রয়োজনও মনে করছি না।

এর আগে গত ১০ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, ঘোষণাপত্র সরকার দেবে না। সরকার ঘোষণাপত্রের প্রক্রিয়াকে সহায়তা করছে। ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। 

এ ঘোষণাপত্র নিয়ে তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কী হতে পারে, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং তখন এ উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে উল্লেখ করেছিল।

অবশ্য পরে ৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ–অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ওই রাতেই বৈঠক করে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

সবশেষ মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ নারায়ণগঞ্জে গণসংযোগ থেকে বলেন, ঘোষণাপত্রের জন্য আমরা সরকারকে বুধবার পর্যন্ত সময় দিয়েছি। 

একাত্তর/এসি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের...
চব্বিশের গণঅভ্যুত্থানকালে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর