স্যানিটারি ন্যাপকিন নিয়ে আলোচনা আমাদের জন্য বেদনার: সংস্কৃতি উপদেষ্টা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম

বই মেলায় স্যানিটারি ন্যাপকিন নিয়ে যে আলোচনা সেটাকে বেদনার বলে উল্লেখ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, স্যানিটারি ন্যাপকিন খুবই স্বাভাবিক একটা জিনিস। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যেখানে উইমেন হেলথ হাইজিন নিয়ে সারাদেশে সচেতনতা তৈরি করেছে এবং করছে সেখানে যে কোনো কারণেই হোক বই মেলায় এটাকে নিয়ে এই আলোচনাটা যে হইতে হলো এটা আমাদের জন্য বেদনার।

ফারুকী পোস্টে আরো লেখেন, এই বিষয়ে যেসব ভাই-বোনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের সবার বক্তব্যের সঙ্গে আমরাও একমত। আপনাদের বিস্ময় এবং ক্ষোভ আমাদেরও।

তিনি লেখেন, যাই হোক বাংলা একাডেমী একটু আগেই বিবৃতির মাধ্যমে জানিয়েছে, যে আগামীকাল থেকে মেলাপ্রাঙ্গণে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া অন্যান্য ব্যাপারেও তারা তাদের ব্যাখ্যা জানিয়েছে।

এর আগে বইমেলায় প্রদর্শিত নারী স্বাস্থ্য সুরক্ষার ‘স্টে সেইফ’ নামে স্যানিটারি ন্যাপকিনের প্রদর্শন ও বিক্রি বন্ধ করে দেয় বইমেলা কর্তৃপক্ষ। কিছু লোক ‘গোপন পণ্য’ আখ্যা দিয়ে স্যানিটারি ন্যাপকিন প্রকাশ্যে বিক্রি বা প্রদর্শনীতে আপত্তি জানায়। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি দুটি স্টল বন্ধ করে দেয়।

পরে বাংলা একাডেমির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ
ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) মধ্য দিয়ে দেশ নির্বাচনের ট্রেনে উঠেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবু জাফর। 
কক্সবাজারে সরকারি সফরে এসে অসুস্থ হয়ে জরুরিভাবে ঢাকায় ফেরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর