শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছে 'বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম'

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৯:৪৫ পিএম

পদোন্নতিসহ দুই দফা দাবিতে শনিবার থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে টানা তিনদিন সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। তবে জরুরি বিভাগের সেবা কর্মসূচির বাইরে থাকবে। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও আছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংগঠনটি বলছে, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। নইলে দেশের চিকিৎসা ব্যবস্থা দীর্ঘ সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা এবং তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দেয়া।

শনিবার থেকে তিন দিনের কর্মবিরতির কথা জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও কয়েকটি সংগঠন।

এ তালিকায় রয়েছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ, সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ, দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস।

দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

আরবিএস
নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে সাতজন উপসচিব হিসেবে বর্তমানে বিদেশের বিভিন্ন মিশনে কর্মরত আছেন। 
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার।
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর