নকল ফটোকার্ডে প্রধান উপদেষ্টার নামে ভুয়া মন্তব্য শনাক্ত

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:৪৬ পিএম

লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ড. মুহাম্মদ ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার ও ভুল তথ্যে বিভ্রান্তিকর সংবাদ প্রচার শনাক্ত করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়েছে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘ডিসেম্বরে নির্বাচন দিতে গেলে তাড়াহুড়ো হবে, ছাত্ররা একটা দল করেছে, সুসংগঠিত হতে তাদের একটু সুযোগ দেওয়া উচিত’ -এমন কোনো মন্তব্য করেননি এবং কালের কণ্ঠও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।’

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে এমন কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও ড. ইউনূসের এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি বলে ফ্যাক্টচেক টিম জানায়।

বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসংগতি খুঁজে পাওয়া যায়। কালের কণ্ঠের টেক্সট ফন্টের সাথে এই ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। এছাড়াও, ফটোকার্ডে বাক্যের শুরুতে উদ্ধৃতি চিহ্ন থাকলেও শেষে তা নেই।

বাংলাফ্যাক্ট জানায়, মূলত, কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩০ মে ‘শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে: প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।’

কালের কণ্ঠের লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে ড. মুহাম্মদ ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

একাত্তর/আরএ
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে...
বর্তমান সরকারকে ‘সুস্পষ্টভাবে ভুল পথ’ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো আধিপত্যবাদী শক্তির সঙ্গে এমন কোনো চুক্তি করা যাবে...
মালয়েশিয়ায় অর্থ কেলেঙ্কারিতে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে মুক্ত করে নিজ বাড়িতে গৃহবন্দী রাখার অনুমতি দিয়ে আদেশ জারি করেছেন দেশটির একটি আদালত। শুক্রবার নাজিবের আইনজীবী...
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনে সরকার দেশব্যাপী ব্যাপক  কর্মসূচি গ্রহণ করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর