ভারতে নির্যাতনের অজুহাতে দেশে সাম্প্রদায়িক হামলা হতে দেবো না: ধর্মমন্ত্রী

আপডেট : ১১ মে ২০২৬, ০২:০১ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সেখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অজুহাতে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা বা নির্যাতন বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি জানিয়েছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে প্রয়োজনে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিতেও দ্বিধা করবেন না।

সোমবার (১১ মে) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ায় একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মন্তব্য করে ধর্মমন্ত্রী বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় অনেকেই তা সহ্য করতে পারছেন না। যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারেনি, তারা সবাই মিলে ষড়যন্ত্র করছে। যারা গণতন্ত্রকে হত্যা করতে চায়, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সরকার গঠনের এতো কম সময়ের মধ্যে জনকল্যাণে আর কোনো সরকার এতো কাজ করতে পারেনি। এখন অনেকে সরকারের ভালো কাজ সহ্য করতে না পেরে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে।

ভারতে মুসলমানদের ওপর চলমান নিপীড়ন বন্ধের বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, ভারতে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা বন্ধের জন্য সে দেশের সরকারকে অনুরোধ করা হবে। তবে প্রতিবেশী দেশে কী হচ্ছে, সেই অজুহাত তুলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না।

সাইবার নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জল হোসাইন বলেন, সাইবার নিরাপত্তা আইন আগের সরকারের মতো অপব্যবহার করা হবে না। বিরোধী দল সরকারকে বিপাকে ফেলতে চায়, তবে সাংবাদিকেরা পারে সঠিক উপায়ে আমাদের ভুল ধরিয়ে দিতে।

তিনি আরও বলেন, সরকার সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেয় এবং সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহবান জানায়।

একাত্তর/এসি
হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর