ভারত থেকে এলো আরও ২৯ অ্যাম্বুলেন্স

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৮ পিএম

বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকারের দেয়া উপহারের আরও ২৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে প্রবেশ করেছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র বলেন, ভারতে করোনা যখন মহামারি অবস্থা, তখন বাংলাদেশ সরকার ওষুধ দিয়ে সাহায্য করেছে। ভারতও অ্যাম্বুলেন্স দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। এমন উপহার ভবিষ্যতে বাণিজ্য ও বন্ধুত্বকে আরও জোরদার করবে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, উপহারের অ্যাম্বুলেন্স শুল্কমুক্ত-সুবিধায় কাস্টমস থেকে খালাস দেয়া হচ্ছে। দ্রুত যাতে ছাড় হয়, সে জন্য বিশেষ টিম গুরুত্ব-সহকারে কাজ করছে।

উল্লেখ্য, গত ২১ মার্চ প্রথম চালানে ১টি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি ও ২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স আসে দেশে। এ নিয়ে চার চালানে ১০০টি অ্যাম্বুলেন্স এলো দেশে।

একাত্তর/এআর

জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বাংলাদেশ রেলওয়ের চারটি পদে অপেক্ষমাণ তালিকার প্রথম ধাপ থেকে ৫৭ জন প্রার্থীর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর